1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

কুমিল্লা মহানগর আ’লীগের নবগঠিত কমিটির প্রথম বর্ধিত সভায় প্রধানমন্ত্রী’কে অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৭০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নবগঠিত কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যাকন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়িত কমিউানিটি ক্লিনিক মডেল জাতীয় সংঘ কর্তৃক সারাবিশ্বের গ্রামীন জনপদের জন্য “দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ” মডেল গ্রহন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর রামঘাটস্থ মহানগর আওয়ামীলীগ কার্যালয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফ্লোরে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিটি মেয়র আরফানুল হক রিফাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সদস্য কৃষিবিদ সমির চন্দ। সভায় কমিটির প্রায় সকল সদস্য, উপদেষ্টা বৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে আগামী ২১ মে রোববার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। আগামী ৮ জুন বৃহস্পতিবার টুঙ্গিপাড়া জাতির পিতার মাজার জিয়ারত ও শ্রদ্ধানিবেদন। এছাড়া তিন যুগ্ম সাধারন সম্পাদক ও তিন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব বন্টনসহ অঙ্গ সহযোগী সংগঠনকে গতিশীল করতে বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এসময় আ ক ম বাহাউদ্দীন বাহারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ