1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বাসে আগুন;লাফিয়ে নামতে যেয়ে ৩ শিক্ষার্থী আহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৮ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের চলন্ত বাসে আগুন ধরে যাওয়ায় জীবন রক্ষায় লাফিয়ে নামতে যেয়ে ৩শিক্ষার্থী আহত এবং আটকেপরা বাস চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার(৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাস ষ্ট্যাশন সংলগ্নে। প্রত্যক্ষদর্শিরা জানান, সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একটি বাস মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এবং দেবীদ্বার থেকে ৬০/৬২ জন শিক্ষার্থী নিয়ে ভিক্টোরিয়া কলেজগামী সুগন্ধা সার্ভিসের‘ভিক্টোরিয়া কলেজ বাস’টি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাস ষ্ট্যাশনে আসার পরই ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককের সাথে ধাক্কা দেয়। বাসে থাকা আতঙ্কিত শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে যেয়ে ৩ শিক্ষার্থী রাজীব, আসমা,শরীফ সামান্য আহত হলেও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইঞ্জিনের বডিতে আটকে থাকা বাস চালককে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করেন। তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্ঘটনার সময়ের তিন মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, বাসের সামনের অংশে (ইঞ্জিনে) আগুনের ধোঁয়া, সামনের গ্লাস ভাঙ্গা এবং বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন বাসের ভিতরে থাকা শিক্ষার্থীরা। এসময় উপস্থিত জনতা বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের কর। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না। এ বিষয়ে সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন,বাস ব্রেকফেইল করে চালক আটকে গেছিলো। তার পা কেটে গেছে। তাছাড়া ছাত্র-ছাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান বলেন,বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোন শিক্ষার্থী হতাহতের খবর আমরা পাইনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন