1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৪৪১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূইয়া, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মোজাহের চৌধুরী সেন্টু, কোষাদ্যক্ষ আল আমিন ভূইয়া। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সরোয়ার জাহান, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস,প্লেয়ার বাঁচাই কমিটির সদস্য ইকবাল খন্দকার, ক্রিকেট কোচ টিপু, কোচ আরমান আজাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে বালক বিভাগে মোট দল ১৮টি (মহানগর ১টি, উপজেলা ১৭টি) এবং বালিকা বিভাগে মোট ১৮টি (মহানগর ১টি, উপজেলা ১৭টি) দল অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টের বালক-বালিকা চ্যাম্পিয়ন দুটি দল পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় চৌদ্দগ্রাম উপজেলা বালক দল বনাম লাকসাম উপজেলা বালক দল। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে লাকসাম উপজেলা বালক দল ৩-২ গোলে চৌদ্দগ্রাম উপজেলা বালক দলকে পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন