1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় প্রাইভেটকারভর্তি গাঁজাসহ আটক ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৪০১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ময়নামতি সুপার মার্কেটের সামনের ফুটওভার ব্রিজের নিচে থেকে ৫৪কেজি গাঁজা ও একটি নিশান প্রাইভেটকারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২৫ এপ্রিল রাত্র সোয়া ১ টার সময় সদরের ক্যান্টনমেন্ট এলাকার ময়নামতি সুপার মার্কেট এর সামনে ফুটওভার ব্রীজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়,অভিযানকারী ডিবি টীম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন,চৌদ্দগ্রাম থেকে ঢাকা-মেট্রো-খ-১২-০৩৭৯ রেজিঃ নাম্বারের একটি কালো রংয়ের নিশান গাড়ি মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ময়নামতি সুপার মার্কেট এর সামনে মাদকবাহী গাড়িটির জন্য রাস্তার পাশে দাড়িয়ে অপেক্ষা করতে থাকে। মাদকবাহী গাড়িটি ময়নামতি সুপার মার্কেট এর কাছাকাছি আসলে গাড়িটিকে সিগন্যাল দেওয়া মাত্রই গাড়ীর চালক ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বেপরোয়া গতিতে রাস্তার পাশে থাকা ডিবি টীমের গাড়ীটিকে ধাক্কা মেরে পালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানের ডিভাইডার এ তুলে দেয়। এতে মাদকবাহী গাড়ী ও ডিবি টীমের গাড়ীর ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ডিবির অফিসার ও ফোর্স উক্ত গাড়ী হতে ২ জনকে আটক করে নিজেদের হেফাজতে নেয় এবং উপস্থিত লোকজনদের সহযোগীতায় গাড়িটি তল্লাশি করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর দুইটি ট্রাভেল ব্যাগ থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতার হওয়া আসামিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণের দড়িবটগ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ শাহরিয়ার কবির(৩৩) ও একই গ্রামের আব্দুর কাদেরের ছেলে মোঃ আবুল হোসেন (২৮)।
গ্রেফতার হওয়া আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য আসামীরা ঢাকায় নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে ।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন