1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় পুলিশ-ডিবির পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৯

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৪৮৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ- ডিবি পৃথক তিনটি অভিযান চালিয়ে ছিনতাইকারী, আন্ত:জেলা মোটরসাইকেল চোরাকারবারিসহ ৯ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে মোটরসাইকেল চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে পাঁচজন, ছিনতাইকারী দুইজন এবং স্বর্ণ চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩ জুন) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান। কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার আন্তঃজেলা মোটরসাইকেল চোরাকারবারি চক্রের ৫ সদস্য হচ্ছে-কুমিল্লার বরুড়া উপজেলার তারা পুকুরিয়া গ্রামের চান মিয়ার পুত্র জামাল হোসেন,কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অষ্টগ্রামের আব্দুল মমিনের পুত্র সালাউদ্দিন, তাতৈয়া গ্রামের পেয়ার আহমদের পুত্র সাব্বির হোসেন জনি এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাওড়ি গ্রামের ফারুক হোসেনের পুত্র তানভীর হোসেন। এসময় তাদের কাছ থেকে টি সুজুকি জিক্সার এবং একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এছাড়াও কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে সাজ্জাদ হসেন সাকিব এবং ইমাম হোসেন ফয়সাল নামে দুই যুবককে গ্রেফতার করেছে। তারা দু’জন কুমিল্লা শহরের ধর্মপুর এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি টিপ ছুরি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার দুই যুবক কুমিল্লা শহরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে কুমিল্লার ছাতিপট্টিতে অবস্থিত একটি জুয়েলারি থেকে আত্মসাৎকৃত ১০ ভরি স্বর্ণসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুইজন হচ্ছে কুমিল্লা সদর উপজেলার শালধর গ্রামের ফুল মিয়ার পুত্র মোঃ সাইফুল ইসলাম এবং মুহাম্মদ বাকের উল ইসলাম বাকের।
শনিবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি জানান, অপরাধ দমনে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।
এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন