1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লার  ২০ হাজার শারিরীক প্রতিবন্ধীর জন্য ভোট গ্রহণে বিশেষ ব্যবস্থার দাবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৫১০ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ২০ হাজার শারিরীক প্রতিবন্ধীর জন্য ভোট গ্রহণে বিশেষ ব্যবস্থার দাবি জানিয়েছেন সচেতনরা। তাদের দাবি কেন্দ্র গুলোর ২য় তলায় যাওয়ার মতো ব্যবস্থা নেই হুইল চেয়ার ব্যবহারকারীদের। ওদের জন্য নিচ তলায় একটি কক্ষের ব্যবস্থার দাবি জানিয়েছন তারা।
সূত্রমতে,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে বলা হয়েছে, দেশে ২দশমিক ৮০শতাংশ মানুষ শারিরীক ও মানসিক প্রতিবন্ধী। জেলায় বর্তমানে ভোটার ৪৬ লাখ ৬ হজার ২০৯জন। এর মধ্যে মানসিক প্রতিবন্ধী ও অপ্রাপ্ত বয়স্ক বাদ দিলে কুমিল্লা জেলায় শারিরীক তথা দৃষ্টি,বাক,বধির,হুইল চেয়ার ব্যহারকারীর প্রতিবন্ধীর সংখ্যা ২০হাজারের বেশি হবে
নগরীর ২য় মুরাদপুরের বাসিন্দা হুইল চেয়ার ব্যবহারকারী রফিকুল ইসলাম সোহেল বলেন, আমি কুমিল্লা নগরীর একজন ভোটার। আমার মতো অনেক মানুষ হুইল চেয়ার ব্যবহারকারী আছেন। তাদের জন্য ভোট কেন্দ্রের ওপরের তলায় যাওয়ার ব্যবস্থা নেই। নিচতলায় আমাদের জন্য আলাদা কক্ষে ভোট নেয়ার বিষয়টি নির্বাচন কমিশন ভেবে দেখতে পারে।
প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার বলেন,আমরা কুমিল্লা নগরীর তিনটি ওয়ার্ডে প্রতিবন্ধীদের নিয়ে জরিপ করেছিলোম। আমরা ৩৫০ জনকে শনাক্ত করেছিলাম। কুমিল্লা নগরীর ২৭ ওয়ার্ডে এই সংখ্যা দুই হাজারের বেশি হবে। আমার পরিবারেও একজন বিশেষ চাহিদা সম্পন্ন সদস্য রয়েছেন, তার ভোট দিতে হলে সমস্যায় পড়তে হয়। তাদের জন্য নিচতলায় আলাদা কক্ষে ভোটের ব্যবস্থা করা গেলে ভালো হয়। জেলা সমাজ সেবা কর্মকর্তা জেডএম মিজানুর রহমান খান বলেন,জেলার প্রতিবন্ধীর সংখ্যার বিষয়টি তালিকা দেখে বলতে হবে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান বলেন, দৃষ্টি প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী তার পরিবারের একজনের সহায়তায় ভোট দিতে পারেন। নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া আছে,শারিরীক ও দৃষ্টি প্রতিবন্ধী,গর্ভবতীদের যেন লাইনে দাঁড় না করিয়ে আগে ভোটের সুযোগ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন