1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লার তিতাস স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৮ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। আজ বুধবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরিশালের বদুল্লা এলাকার বশির মোল্লা (২৬), একই এলাকার বাবু মোল্লা (২৪), মাদারীপুরের থানতলী এলাকার সাইদুর (৩৫), পটুয়াখালীর পাগলা এলাকার মিজানুর হাওলাদার (৩০) ও ফরিদপুরের গুনবহা এলাকার মো. মাহাদী হাসান ওরফে ইমন (২৫)।
র‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘গেল ২৩ জানুয়ারি তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে কয়েকটি স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকায় গতকাল মঙ্গলবার রাতে ঢাকার কদমতলীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।’
মাহমুদুল হাসান আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচজনই ঘটনার দিন আগে থেকেই বাজারে অবস্থান করার কথা স্বীকার করেছে। রাতে বাজারে লোকজন কমতে থাকলে দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে বলে জানায় তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন