1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় ভারতে পাচারকালে ৯টি গুইসাপ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৪১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় থেকে ভারতে পাচারকালে চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি গুইসাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় গুইসাপগুলোকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়। জানা গেছে,গুইসাপের চামড়া অতিমূল্যবান হওয়ার কারণে এই বিলুপ্ত প্রায় প্রাণীটি বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রবণতা রয়েছে। রাজেশপুর ইকো পার্কের বন কর্মকর্তা হুমায়ুন কবির জানান,চৌদ্দগ্রাম উপজেলার সেনেরখাল এলাকা থেকে বিজিবি চৌদ্দগ্রাম বিওপির সদস্যরা শুক্রবার বিকেলে এই গুইসাপগুলো পাচার হবার সময় উদ্ধার করে। পাচারকারীরা বিজিবির উপস্থিতিতে বস্তাবন্দী এই প্রাণীগুলো ফেলে চলে যায়। দু’টি বস্তায় তার দিয়ে হাত পা মুখ বেঁধে তাদেরকে ভারতে পাচার করা হচ্ছিলো। বিজিবি উদ্ধারের পর চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তার তত্ত্বাবধানে গুইসাপগুলো রাজেশপুর ইকো পার্কে নিয়ে এসে অবমুক্ত করা হয়।তিনি আরো জানান, লোহার তার দিয়ে বেঁধে এসব নিরীহ গুইসাপগুলোকে পাচারকারীরা যেভাবে বস্তাবন্দী করে নিয়ে যাচ্ছিলো- এতগুলো প্রানীর মৃত্যুও হতে পারতো। আর গুইসাপ আমাদের প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে অপরিহার্য ভূমিকা পালন করে- এসব প্রাণী রক্ষা করা আমাদের নিজেরদের দায়িত্ব। রাজেশপুরের বনে অবমুক্ত করার পর তারা আবারো প্রাণ ফিরে পেয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান,বিজিবি উদ্ধার করার পর এই গুইসাপ গুলোর কথা আমি জানতে পারি। পরে বনকর্মকর্তাকে এই প্রাণীগুলো রক্ষার নির্দেশ দিলে তারা রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন