1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুবি ছাত্রলীগের অন্তর্কোন্দলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৭৬ বার দেখা হয়েছে

 

  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দু’গ্রুপে কোন্দল ও মারধরের ঘটনার জের ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে মহাসড়কের বেলতলী এলাকায় এই অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
এর আগে কুবি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির তিন নেতাকে মারধরের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাকিস্তানি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান ও ও যুগ্ন সাধারণ সম্পাদক সালমান চৌধুরীকে কয়েকজন মারধর করে।
এই ঘটনার পর মারধরের শিকারদের অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। তারা হামলাকারীদের বিচার দাবি করে স্লোগান দেয়। এ সময় মহাসড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও থানা পুলিশ ছাত্রদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও ছাত্রলীগ মহাসড়ক ছাড়েনি। সন্ধ্যা সোয়া ৬টায় এ প্রতিবেদন লেখার সময়ও অবরোধ অব্যাহত ছিল।
এ বিষয়ে সালমান চৌধুরী বলেন, ‘সবেমাত্র আমি আল আমিন ভাইয়ের দোকানের সামনে এসেছি। তখন মুক্তিযুদ্ধ মঞ্চের সেক্রেটারি বিপ্লব আমাকে ডাক দিয়ে বলে- তুই বহিষ্কৃত। তোর ক্যাম্পাসে কী? তখন অর্থনীতির অষ্টম ব্যাচের কাওসার আমাকে ঘুষি মারে এবং আল আমিন ভাইয়ের দোকান থেকে লাঠি নিয়ে আমার গায়ে, হাতে ও পায়ে আঘাত করে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন,‘আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবং দ্রুত পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এখানে এনায়েতকে যারা মেরেছে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না।’
কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসেছি এবং ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন