1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

এইচএসসি পরীক্ষা নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে: কুমিল্লার জেলা প্রশাসক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪১৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি ২০২৩ কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান বলেন, কোথাও কোন বিশৃংখলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটবে না।নকল প্রতিরোধসহ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সচেষ্ট রয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কুমিল্লা জেলা প্রশাসনের মধ্যে চমৎকার সমন্বয়ে রয়েছে। আর প্রশ্ন ফাঁস হওয়ার তো কোন প্রশ্নই আসে না। সে ব্যাপারেও সচেষ্ট নজরদারি রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষা নিয়ে কন্ট্রোল রুম খোলা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও স্পেশাল পর্যবেক্ষক দল কাজ করছে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে। এ বছর কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি। এর মধ্যে পরীক্ষায় বসছে ১ লক্ষ ১১ হাজার ৩৭২ জন। ঝরে পড়েছে ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী,ফেনী, ব্রাহ্মণবাড়িয়া,চাঁদপুর,লক্ষ্মীপুর জেলার ৪৩১ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯২ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি ২০২৩ সারা দেশে শুরু হয়েছে।
নকল রোধে এসএসসির অভিজ্ঞতা মাথায় রেখে এইচএসসির কেন্দ্রগুলোতে সর্তকতা অবলম্বন করা হচ্ছে বলেও জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের। তিনি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন কুমিল্লা বোর্ডের অধীনে ছয় জেলায় ৬ টি ভিজিলেন্স টিম অতিরিক্ত দায়িত্বে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ