1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

কুমিল্লায় মার্চ মাসে ২২১ মাদক মামলায় ২৫২ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪১০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গত একমাসে মাদকের ২২১টি মামলায় ২৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মাদকদ্রব্য,অবৈধ অস্ত্র, চোরাচালান পণ্য ও চোরাই মোটর সাইকেল উদ্ধার প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়,কুমিল্লা জেলা পুলিশ গত মার্চ মাসে অভিযানে ২২১ টি মামলায় গাঁজা ১৮২২ কেজি, ফেন্সিডিল ৩১১৮ বোতল, ইয়াবা ২৭০৯৫ পিস এবং অন্যান্য মাদকদ্রব্য ১২৮ বোতল উদ্ধার করা হয়।এ বিষয়ে ২৫২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে ।
এছাড়াও জেলা পুলিশ জানায়,গত এক মাসে ৩ টি অস্ত্র মামলায় ৩ জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১টি দোনলা পিতল, ১টি পাইপগান ২টি কার্তুজ, ২ রাউন্ড গুলি ও ৭টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ৯টি চোরাচালান মামলায় ১০ জন চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। এছাড়া ১ হাজার ১৪১ পিস ভারতীয় শাড়ি-থ্রিপিস, ১৮০টি স্মার্ট মোবাইলফোন, ৪২০ প্যাকেট সিগারেট,বিপুল পরিমান আতশবাজী ও বিভিন্ন স্টেশনারী সামগ্রীসহ ০২টি প্রাইভেটকার ও ২টি চোরাচালানকৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চোরাচালানকৃত মালামালের সর্বমোট মূল্য দেখানো হয়েছে আনুমানিক ৭৬ লাখ ৫০ হাজার টাকা ।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক মহান স্বাধীনতা দিবস নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে গত ১১থেকে ২৭ তারিখ প্রর্যন্ত কুমিলা জেলা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে ২৮টি চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়েছে করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ