1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

তিতাসের কড়িকান্দি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩২৮ বার দেখা হয়েছে
  • মো.জুয়েল রানা,তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার(২৯ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ। এসময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডে ৬২৯ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। ৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে-২ লিটার সয়াবিন তেল,২ কেজি মশুরের ডাল,১ কেজি চিনি ও ১ কেজি ছোলা। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।
কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন,টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে।বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভুর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব ও মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।
তিনি আরও বলেন‘আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন