1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লা জেলা আশেকে রাসুল আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৪০১ বার দেখা হয়েছে

মোঃ শরীফ উদ্দিন.বরুড়াঃ

কুমিল্লা জেলা আশেকে রাসুল আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ মার্চ বাদ আসর কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলা ৭নং হল রুমে কুমিল্লা জেলা আশেকে রাসূল আইনজীবী পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সমন্বয় ও হাইকোর্ট বিভাগের সিনিয়র আইনজীবী আশেকে রাসুল মোহাম্মদ আলী দীপু, হাইকোর্ট বিভাগের সিনিয়র আইনজীবী আশেকে রাসুল মোঃ শাহ শীবলী নোমান, আশেকে রাসুল এডভোকেট মোঃ বাহালুল আলম বাহার, আশেকে রাসুল এডভোকেট মোহাব্বত আলী, আশেকে রাসুল এডভোকেট মোবারক হোসেন মোহন,কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক  এডভোকেট মাহবুবুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সহ- সাধারন সম্পাদক ইয়াকুব আলী, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন, সিনিয়র আইনজীবী এডভোকেট মারুফ খন্দকার, সাবেক সহ-সাধারন সম্পাদক আল মাহমুদ সাগর,কুমিল্লা জেলা আশেকে রাসুল আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট আশেকে রাসুল জামাল উদ্দিন, এডভোকেট আশেকে রাসুল এম এ মান্নান, এডভোকেট আশেকে রাসুল মাসুদ আহমেদ, এডভোকেট আশেকে রাসুল কামরুল হাসান।
এসময় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমন্বয়ক আশেকে রাসুল অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ, ওলামা মিশনের সদস্য হযরতুল আল্লাম হাফেজ মইনুল ইসলাম। এসময় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের মহান মোর্শেদ শ্রেষ্ঠ সংস্কারক বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী (রহঃ) ১৯৭১ এ বি বাড়িয়া জেলার ৩নং সেক্টর কমান্ডার হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে দেশকে পরাধীনতার হাত থেকে রক্ষা করেন, পরবর্তীতে মানুষকে স্বর-রিপুর হাত থেকে রক্ষার জন্য আত্মশুদ্ধির মাধ্যমে হযরত রাসুল (সঃ) এর আদর্শ ও চরিত্র ধারণের মাধ্যমে একজন খাটি মোমেন ও মুসলমান হওয়ার শিক্ষা দিয়েছেন। এবং কারবালার প্রান্তরে এজিদের দোসরদের দ্বারা হারিয়ে যাওয়া হযরত মোহাম্মদ (সঃ) এর ধর্ম তথা মোহাম্মদী ইসলামকে পুনরায় জাতির মাঝে তুলে ধরেছেন। সর্বশেষ তার ওফাতের পুর্বের দিন তার সুযোগ্য উত্তরসুরী বিশিষ্ট তাসাউফ গ্রন্থের লেখক গবেষক ও বাংলাদেশ আশেকে রাসুল আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুরের হাতে তার তরিকার দায়িত্ব অর্পণ করেন। বর্তমান জামানার ইমাম দেওয়ানবাগ শরীফের পরিচালক সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুর সারা বিশ্বের মানুষকে মোহাম্মদী ইসলামের শিক্ষা প্রচারের মাধ্যমে একজন খাটি মোমেন ও মুসলমান বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তিনি বলেন পরনিন্দা পরও সমালোচনা দূর করে আত্মসমালোচনা ও নিজেদের দোষত্রুটি গুলো দূর করতে নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে নিজেদের অন্তরের কলুষতা দূর করতে আত্ম শুদ্ধির শিক্ষা দিয়ে যাচ্ছেন। বক্তারা বলেন আমরা ছোট বেলায় মক্তবে গিয়ে হুজুরের কাছে নামাজ শিক্ষার জন্য আরবী শিক্ষা গ্রহন করেছি কিন্তু প্র্যাক্টিকেলি নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহ ও হযরত রাসুল (সঃ) কে পাওয়ার পথ ও রহমত লাভের কোন মাধ্যম কেউ দিতে পারেনি একমাত্র আল্লাহর অলীবন্ধুগন সেই শিক্ষাটুকু মানুষকে দিয়ে থাকেন আর সেই শিক্ষক ছিলেন সূফী সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী (রহঃ), বর্তমানে সেই শিক্ষক রুপে যিনি মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে যাচ্ছেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড আরসাম কুদরত এ খোদা (মাঃ আঃ)হুজুর। তিনি আশেকে রাসুল আইনজীবী পরিষদ প্রতিষ্ঠার মাধ্যমেও মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে যাচ্ছেন। সর্বশেষ মোহাম্মদী ইসলামের মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী আলোচক বাংলাদেশ বেসরকারি টেলিভিশন মাই টিভি ও মোহনা টিভির ধর্মীয় আলোচক হযরতুল আল্লামা লোকমান হোসেন ভৈরবী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান