1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় তিন নারী মাদক কারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৫৬৬ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ১২৬ বোতল ফেন্সিডিলসহ আপন দুই বোনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ২৪ মার্চ শনিবার বিকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার টমছম ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা হলো-নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পিলকুনি গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে শিউলি বেগম (৪৬) ও সিমা বেগম (৪০) এবং কুমিল্লা জেলার দেবীদ্বার থানার হোসেনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে মোসাঃ নাছিমা আক্তার (৩৭)।
বিষয়টি র‌্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন নিশ্চিত করেছন।
তিনি জানান- গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তারা স্বল্পদামে কুমিল্লা থেকে ফেন্সিডিল ক্রয় করে তা নিজেদের শরীরের বিভিন্ন অংশে রশি দিয়ে পেচিয়ে পরিবহন করে ঢাকাসহ আশেপাশের এলাকায় অধিক দামে বিক্রি করত। এছাড়া তারা প্রায়ই বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা থেকে ঢাকায় পরিবহন করত এবং মাদকদ্রব্য পরিবহনের সময় তারা ভিন্ন ভিন্ন সময় কৌশল অবলম্বন করত। ফেন্সিডিল পরিবহনের সময় গ্রেফতারকালে তাদের সাথে দুইটি শিশু বাচ্চা পাওয়া যায় যার একটি আসামী সীমার নিজের ও অন্য একটি তার প্রতিবেশীর। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শিশু বাচ্চা দুইটিকে তাদের সাথে নিয়ে আসার কারণ জানতে চাইলে তারা জানায় শিশু বাচ্চা সাথে থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্য কেউই তাদের সন্দেহ করবে না উপরন্তু তাদেরকে সাধারণ যাত্রী বলে মনে করবে। মূলত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ আড়াল করতেই বাচ্চা দুইটিকে তারা ব্যবহার করেছে বলে তারা স্বীকার করে। পরবর্তীতে শিশু বাচ্চা দুটিকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন