1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

চৌদ্দগ্রামে আশ্রয়ণের ১২৪ ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩২৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপের অবশিষ্ট ও চতুর্থ ধাপের নবনির্মিত ঘরসহ মোট ১২৪ টি ঘর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সারাদেশের ৭ জেলার ১৫৯টি উপজেলায় ভার্চুয়ালি একযোগে ৩৯ হাজার ৩৬৫ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর করেন তিনি। এ সময় তিনি চৌদ্দগ্রামকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন উপকারভোগিদের মাঝে ঘরের কবুলিয়তনামা দলিল ও চাবি হস্তান্তর করেন।
বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন।
বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভূঁইয়া মোহাম্মদ শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুব্রত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, উপকারভোগি পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চৌদ্দগ্রাম উপজেলায় প্রথম তিন ধাপে মোট ৩২০ টি এবং চতুর্থ ধাপে ১২৪ টি পরিবারসহ সর্বমোট ৪৪৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে। চতুর্থ ধাপের ১২৪ টি ঘরের মধ্যে উপজেলার কাশিনগর ইউনিয়নে ২০টি, উজিরপুরে ৮টি, কালিকাপুরে ১৩টি, শ্রীপুরে ৭টি, শুভপুরে ২০টি, ঘোলপাশায় ৫টি, মুন্সীরহাটে ৫টি, বাতিসায় ১৫টি, চিওড়ায় ১১টি, জগন্নাথদীঘিতে ৭টি, গুনবতীতে ৩টি ও আলকরা ইউনিয়নে ১০টি ঘর উপকারভোগিদের মাঝে প্রদান করা হয়

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন