1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

আজ থেকে নগরীর রিকশা অটো রিকশা থামলে আইনগত ব্যবস্থা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩২৭ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর যানজট নিরসনে আজ থেকে নগরীর দেশওয়ালীপট্টি মোড় থেকে কান্দিরপাড় পূবালী চত্বর পর্যন্ত কোন ধরনের রিকশা ইজিবাইক সিএনজি চলবে না। এছাড়া টমছমব্রীজ, পুলিশ লাইন, রানীরবাজার থেকে সাত সিটের বড় ইজিবাইক চলবে না, তবে এসব রাস্তায় রিকশা-সিএনজি চলাচল করতে পারবে। আজ বুধবার থেকে এই নিয়ম কার্যকর হবে এবং সকলকে এই নিয়ম মেনে যানবাহন ব্যবহার করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে জেলা ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকাল নগরীতে মাইকিং করে এই নির্দেশনা জানানো হয়েছে। যারা নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও মাকিংয়ে ঘোষণা করা হয়।
গত সোমবার রাতে কুমিল্লা টাউন হল মিলনায়তনে স্টেকহোল্ডারদের সাথে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা ড. শফিকুল ইসলাম সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেন।
কুমিল্লা জেলা ট্রাফিক পরিদর্শক জিয়াউল হক টিপু জানান, সভায় সিদ্ধান্ত মোতাবেক যানবাহন চলাচলে আমরা সচেষ্ট থাকবো। সাধারণ নাগরিকরা যেন ভোগান্তির শিকার না হন -আমরা সে বিষয়টি মাথায় রেখে নতুন নতুন পাইলট কর্মসূচিগুলো বাস্তবায়ন করবো। সকল স্টেকহোল্ডাররা আমাদেরকে সহযোগিতা করবেন।
গত সোমবারের মত বিনিময় সিদ্ধান্তক্রমে এমপি বাহার সভায় বলেন, পরীক্ষামূলক ভাবে আগামী ১৫ তারিখ থেকে পুরো রোজার মাস কান্দিরপাড় থেকে দেশওয়ালিপট্টি মোড় পর্যন্ত কোন রিকশা অটোরিকশা ভ্যান সিএনজি চলবে না। প্রাইভেট গাড়ী ও পথচারীরা শুধু এই পথে চলাচল করবেন। আর রাস্তার উপর কোন ইট বালু সিমেন্ট রেখে নির্মান কাজ কোন ভাবেই চালানো যাবে না।
সভার প্রধান অতিথি এমপি বাহার কুমিল্লা সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দেন, আজকের পর থেকে কুমিল্লা সিটিতে যেসব মার্কেট আছে বেইজম্যান্ট পার্কিং নিয়ে অনুমোদন নিয়েছে কিন্তু তাদের যানবাহন পার্কিং করার সুবিধা নেই- সেই সব বেইজমেন্টগুলোতে বানিজ্যিক প্রতিষ্ঠান করে ভাড়া দেয়া হয়েছে সেগুলো থেকে বেইজমেন্ট পার্কিং মুক্ত করা করতে হবে। প্ল্যান বহির্ভুতভাবে সকল স্থাপনার কাজ বন্ধ রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক