1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

তিতাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক নিহত,আহত-১

স্পোর্টস ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩১৯ বার দেখা হয়েছে

মোঃ জুয়েল রানা,তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাসে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক পারভেজ হোসেন (২০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আক্তার হোসেন (৪০) নামে আরো একজন।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় গৌরিপুর-হোমনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন দড়িকান্দি গ্রামের আমির হোসেন এর ছেলে এবং আহত আক্তার হোসেন একই গ্রামের মৃত নান্ডু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বেপরোয়া গতি আসা হোমনামুখী একটি কাভার্ড ভ্যান তিতাস উপজেলার দড়িকান্দি পাওয়ার হাউজ এর সামনে বালু ভর্তি ট্রলি গাড়িকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়ির চালক পারভেজ ছিটকে মাটিতে পরে যায়। এসময় ট্রলি গাড়িতে থাকা একজন হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা কাদের পারভেজ হোসেনকে মৃত ঘোষনা করেন। এবং আহত আক্তার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, ট্রলির চালক পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এছাড়া এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন