1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়াই ২০৬ নিয়োগ প্রত্যাশী চাকরি পেয়েছেন। নিয়োগ পাওয়াদের মধ্যে ১৮১ জন পুলিশ ও ২৫ জন নারী।মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে সাধারণ কোটায় ১১২ জন, মুক্তিযুদ্ধ কোটায় ৪০ জন। পোষ্য কোটায় পুরুষ ১৮, নারী-২৫ জন,আনসার কোটায় ১১ জন, এতিম কোটায় একজন নিয়োগ পেয়েছেন।
সকাল ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আর.আই. এ.বি.এম আব্দুল হালিম মিনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুনদের বরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান (অপরাধ), কুমিল্লা সদর সার্কেল এসপি কামরান হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন,প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করে তাহলে দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। স্মার্ট পুলিশ তৈরি করার জন্য ঢাকা পুলিশের হেডকোয়ার্টারে সহযোগিতায় স্বচ্ছভাবে কুমিল্লাতে ২০৬ জনকে নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে সবাই মেধাবী। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। ঘুষ ছাড়া যেহেতু চাকরি হয়েছে নতুন নিয়োগ প্রাপ্তরা সৎ ভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লা পুলিশ লাইন মাঠে কনস্টেবল পদে চাকরির জন্য পরীক্ষা শুরু হয়। চাকরির জন্য আবেদন করেন ৫ হাজার ৮২২ জন। শারীরিক যোগ্যতায় বাদ পড়ে লিখিত পরিক্ষায় অংশ নেন ৪১৮৭ জন।লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হন ৫৭১ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় কৃতকার্য হন ২০৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন