1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

দেবীদ্বারে “মহাতাঁবু জলসা’র” মধ্যে দিয়ে পর্দা নামলো চতুর্থ স্কাউট কাব ক্যাম্পুরীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৩ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

“স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ স্কাউটস দেবীদ্বার উপজেলা শাখার ব্যবস্থাপনায় ৪দিন ব্যাপী মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চতুর্থ স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কাউট কমিশনার রাহেলা মজুমদারের সভাপতিত্বে ও জেলা কাব স্কাউট লিডার মিজানুর রহমান এলটির সঞ্চালনায় রোববার সন্ধ্যায় কাব ক্যাম্পুরীর সমাপনি অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউট সহ-সভাপতি কাজী আব্দুল ওয়াহিদ মোহাম্মদ সালেহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট’র সম্পাদক মোসলেম উদ্দীন। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রধান শিক্ষক আব্দুস সবুর, মজিবুর রহমান, আলী আকবর, স্কাউটস উপজেলা সহকারী কমিশনার আব্দুল মোমেন, কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, ক্যাম্পুরী পোগ্রাম চীফ তাসলিমা আক্তার এলটি, ক্যাম্পুরী কর্মকর্তা ছবির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, স্কাউট শিশু কিশোরদের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে গড়তে শেখায়, প্রতিভা বিকাশ ও তাদের মধ্যে সাহসী নেতৃত্ব দেবার মানসিকতা তৈরি করে, ভালো কাজ করতে শেখায় সৎ কাজ ও মানুষের কল্যানে কাজ করতে উদ্বুদ্ধ করে।
৬টি সাব ক্যাম্পে বিভক্ত করে উপজেলার প্রায় ৪৫০ শিক্ষার্থীদের নিয়ে স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। কাব ক্যাম্পুরিতে শিক্ষার্থীদে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি ডেজী চক্রবর্তী স্কাউট সমাবেশের উদ্বোধন করেন। যা মহাতাঁবু জলসার মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ