1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটায় ৫ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গোমতী নদীর বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা এবং ৫ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় ১৩টি মামলায় ৮ লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনজনকে ৫ দিনের ও ২ জনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত শ্রমিকরা হচ্ছে-জাকারিয়া , রাসেল,আমান,বারেক ও ইউসুফ। এর মধ্যে ৫দিন সাজাপ্রাপ্ত তিনজনকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গোমতীর মাটি কাটা বন্ধে অভিযান, ৮ লাখ টাকা জরিমানা, ৫ জনের সাজা
এছাড়া অভিযানে আলী হোসেন, মো: কুতুবউদ্দিন, মো: শফিক,মো: জনিকে ১ লাখ টাকা করে এবং শাহ আলম, শরীফ আহম্মেদ,মঞ্জুরুল ইসলাম,আব্দুর রহিম, ইসলাম উদ্দিন নামে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ূয়া জানান,শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমাদের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলার বিভিন্ন জায়গা ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা মাধ্যমে ৮ লাখ টাকা জরিমানাসহ বিভিন্ন মেয়াদে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে গোমতী নদীর মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক