1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লা নগরীতে বিএনপির পদযাত্রা বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

গ্যাস, বিদ্যুৎ, তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার,সরকারের পদত্যাগ,বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার কুমিল্লা নগরীতে পদযাত্রা,বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কুমিল্লা মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
শনিবার বিকেলে পদযাত্রাটি নগরীর চকবাজার থেকে শুরু করে ছাতিপট্টি,রাজগঞ্জ মনোহরপুর হয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো. শাহাজান।
বক্তব্যে তিনি বলেন,আমরা সঙ্ঘাত চাই না,শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে কার্যত তাদের নেতাকর্মীদের উসকে দিচ্ছে। বিএনপির আন্দোলনে দলীয় লোকজন ছাড়াও সাধারণ মানুষ যেভাবে অংশ নিচ্ছে এতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে এটাই স্পষ্ট হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে এবং গ্যাস বিদ্যুৎ সহ কৃষি উপকরণের দাম কোন কারণ ছাড়াই বাড়ার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এ পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চায়। আর এই জন্য সরকারের পদত্যাগের কোন বিকল্প নেই। বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উৱ রশিদ ইয়াছিন।
এসময় মহানগর বিএনপির আহবায়ক উতবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম,আনোয়ারুল হক,রেজাউল করিম, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আতাউর রহমান ছুটি সহ বিএনপি ও আরঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন