1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

চান্দিনায় ক্রেতা সেজে দোকান থেকে স্বর্ণ চুরি নারীসহ চক্রের দুই সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

গতকাল ১৬ ফেরুয়ারি বুধবার বিকাল ৪টা। চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলার্সে স্বর্ণের চেইন কেনার জন্য আসেন ৩০ বছর বয়সী এক নারী ও পঞ্চাশোর্ধ্ব এক পুরুষ। দোকানীর কাছে দেখতে চান স্বর্ণের চেইন। একের পর এক বিভিন্ন ওজনের স্বর্ণের চেইন দেখতে শুরু করেন।‘এটা না ওটা, আরও কয়েকটা দেখান’ এমনসব বলায় দোকানি পিছনে ফিরে সুকেজ থেকে আরও কয়েকটি চেইন নামানোর সময়ই কাজ সেরে নেয় ক্রেতাবেশী নারী। কিছুক্ষণের মধ্যে আরও কয়েকটি চেইন দেখে পছন্দ না হওয়ার অযুহাতে বেরিয়ে যাওয়ার চেষ্টা। দোকানি তার চেইন গণনার সময় একটি চেইন কম হওয়ায় তাদের প্রতি জাগে সন্দেহ।
দোকানি তার চেইন এর হদিস চেয়ে ক্রেতাদেরবেশী নারী ও পুরুষের পথরোধ করে বারাবারি করতেই ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এসময় তারা নিজেদের ভদ্রলোক দাবী করে মানহানী করা হচ্ছে বলে অভিযোগ তুলে ফোন করেন পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ। মুহুর্তের মধ্যেই জড়ো হতে শুরু করে অনেক মানুষ।
এদিকে দোকানের মালিক সুজন মল্লিক বিষয়টি নিশ্চিত হতে তার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করলেই হাতের মুঠে লুকিয়ে রাখা ওই চেইনটি ফ্লোরে ফেলে দেন ওই নারী। জড়ো হওয়া বহিরাগতরাসহ সিসি টিভির ওই ফুটেজ দেখে নিশ্চিত হয় দোকানি পিছনে ফিরে সুকেজ থেকে আরও কয়েকটি চেইন নামানোর সময়ই ক্রেতাবেশী ওই নারী মুহুর্তের মধ্যেই একটি চেইন তার হাতের মধ্যে লুকিয়ে মোবাইল দিয়ে চেপে ধরেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এবং সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হন তারা স্বর্ণ চোর চক্রের সদস্য। এসময় তাদেরকে আটক করে থানায় নিয়ে যান।
আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার সদর উপজেলার আকুয়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে মাসুদ পারভেজ (৫২), চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার জাহানারাবাদ গ্রামের সামছুল আলম এর মেয়ে তানিয়া আক্তার (৩০)। তারা রাজধানীর উত্তর যাত্রাবাড়ি এলাকায় ভাড়ায় বসবাস করে।
পুলিশ জানায়,তারা নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয় দিলেও তাদের পরিচয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্রকৃত পক্ষে তারা আন্ত:জেলা চোর ও প্রতারক চক্রের সদস্য। এ পেশায় তারা দীর্ঘদিন জড়িত এবং গণধোলাইয়ের ভয়ে তারা পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করে আত্মরক্ষা করে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক মাসুদ পারভেজ এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান