1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দেবীদ্বারে গনতন্ত্র পুন: প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে পদযাত্রা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৩ বার দেখা হয়েছে

দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশে বিএনপির জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দেবীদ্বারে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নিউমার্কেট থেকে দেবীদ্বার’র সাবেক ৪ বারের সাংসদ ইন্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর নির্দেশে এবং কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগমের নেতৃত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নোয়াব সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক ডা. শফিউল আলম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ছবির আহমেদ, জাতীয়তাবাদী ইন্জিনিয়ারিং এসোসিয়েশন অব বাংলাদেশ কুমিল্লা জেলা আহবায়ক ইন্জিনিয়ার মোঃ মোরশেদ আলম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সাবেক ইউনিয়ন সভাপতি শেখ মাকসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,কাজী সুমন,ফারুক,খলিল, নারী নেত্রী তাহমিনা বেগম,পারবিন আক্তার, মিনা আক্তার, রহিমা, রিনা, রুমিসহ ইউনিয়ন বিএনপি ও অংগসহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।
গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার পদযাত্রার আলোচনায় বক্তারা গনতন্ত্র হননকারী অবৈধ জাতীয় সরকার পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দেয়ার আহবান জানান এবং বর্তমান তেল গ্যাসসহ সকল দ্রব্যমূল্যর উর্ধগতি গনবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করারও দাবি জানান নেতা কর্মীরা। নেতাকর্মীরা আওয়ামীলীগ সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন,অবৈধ সরকার গঠন করে দীর্ঘ ১৫ বছর ধরে দেশের সাধারণ মানুষের রক্ত চোষে খাচ্ছেন,তাই সাধারণ মানুষ এখন দলে দলে আমাদের সাথে আন্দোলনে সামিল হয়েছে। রক্তচোষা বন্ধ করুন না হয় আপনারা পালাবার পথে খুঁজে পাবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান