1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

চান্দিনায় পুলিশ পরিচয়ে ছিনতাই,আটক ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় মাত্র চার দিনের ব্যবধানে আবারও পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় চার ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- কুমিল্লার চান্দিনা উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত ইউনুছ এর ছেলে আলী আহাম্মদ (৩৫), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তল্লাখালী গ্রামের মৃত সাইদুল হক এর ছেলে মাঈন উদ্দিন (২২), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝাটিয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বাবু মিয়া (৩৬) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার দিলপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ফারুক (৪৩)। স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া গ্রামের মনির হোসেন এর ছেলে অটোরিক্সা চালক রাকিব (১৭) যাত্রী নিয়ে রবিবার দুপুরে চান্দিনার বদরপুর বাজারের ইউনিয়ন অফিসের সামনে আসলে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে ৩জন নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সার কাগজপত্র আছে কিনা জানতে চায়। ওই চালক অটোরিক্সার কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ পরিচয়ধারীরা অটোরিক্সাটি থানায় নিয়ে যাওয়ার কথা বলে যাত্রীদের নামিয়ে দেয়। অটোরিক্সাটি নিয়ে যাওয়ার সময় যাত্রীদের সন্দেহ হলে তারা এলাকার লোকজন নিয়ে ধাওয়া করে ছিনতাইকারীদের ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত বলে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এর আগে গত ১ ফেব্রুয়ারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাধাইয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকালে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন