1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

চান্দিনায় মহাসড়কে যাত্রী অপহরণকালে ভুয়া ডিবি পুলিশ আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় ডিবি পুলিশ পরিচয়ে দুই যাত্রীকে অপহরণকালে ফরিদ (৪৬) নামে এক অপহরণকারীকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় জনতার ধাওয়ায় এক যাত্রীকে নিয়ে চক্রের আরও ৪ সদস্য প্রাইভেটকার যোগে পালিয়ে যায়।
আটক ভুয়া ডিবি সদস্যের কাছ থেকে কাভারসহ একটি খেলনা পিস্তল, একটি খেলনা ওয়াকিটকি, একটি হেন্ডকাপ সেট, দুইটি ডিবি পুলিশের পোশাক উদ্ধার করা হয়।
আটক প্রতারক ফরিদ মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী মারুতি চালক ইউনুছ মিয়া জানান,বুধবার দুপুর ২টায় মহাসড়কের মাধাইয়া সামিটপাওয়ার গেইট এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের গতিরোধ করে একটি প্রাইভেটকার। এসময় মাইক্রোবাস থেকে দুই যাত্রীকে নামিয়ে প্রাইভেটকারে উঠানোর চেষ্টাকালে এক যাত্রী দৌড়ে পালিয়ে যায়। অপর এক যাত্রীকে নিয়ে প্রাইভেটকারটি চলে যায়। কয়েক মিনিটের মধ্যে ওই প্রাইভেটকারটি সামনের ইউটার্ণ ঘুরে আবারও কুমিল্লামুখী আসতে দেখি আমি ওই প্রাইভেটকারের পিছু নেই। প্রাইভেটকারটি মাধাইয়া বাস স্টেশন এলাকায় পৌঁছে একজনকে নামিয়ে দেয়। আর ওই লোকটি প্রাইভেটকার থেকে নেমে ‘সততা’ নামের একটি বাসে উঠে। বিষয়টি আমার সন্দেহ হলে আমি দৌঁড়ে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করি। এসময় তার হাতে থাকা একটি ব্যাগে ডিবি পুলিশের পোশাক, অস্ত্রসহ আরও অনেক কিছু দেখতে পেয়ে চান্দিনা থানা পুলিশকে খবর দেই।
আটক অপহরণকারী ফরিদ জানায়, ওই প্রাইভেটকারে উঠিয়ে নেওয়া যাত্রীসহ সকলের বসার জায়গা না থাকায় তাকে মাধাইয়া স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবারও এ পেশায় আসে ফরিদ। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা তাকে আটক করি। এমন ঘটনায় এর আগেও সে গ্রেফতার হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক