1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

কুমিল্লা বোর্ডে এইচএসসি প্রথম পরীক্ষার অনুপস্থিত ১ হাজার ৭৬২ জন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪৬৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭ শ ৬২ জন শিক্ষার্থী। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৫ জন। গতকাল ৬ নভেম্বর সকাল ১১টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা বোর্ডে অনুপস্থিতির শতকরা হার ২ দশমিক শুণ্য চার শতাংশ। বহিষ্কৃত ৫ জনই লক্ষীপুর জেলায়। শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলার ১৯২ টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৮৬ হাজার ১ শ ৯০ জন। যার মধ্যে ৮৪ হাজার ৪শ ২৮ জন পরীক্ষা দিতে কেন্দ্রে আসেন। কুমিল্লা জেলায় অনুপস্থিতির সংখ্যা ৬ শ ৫৫ জন, চাঁদপুর জেলায় ১ শ ৮২ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪ শ ৯৩ জন, ফেণী জেলায় ১ শ ৮১ জন এবং লক্ষীপুর জেলায় ৩২ জন।
এদিকে পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাসের। এসময় তিনি বলেন, নকলমুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে বোর্ড কর্তৃপক্ষ ও প্রশাসন সতর্ক রয়েছে। আমরা সর্বোচ্চগুরুত্ব দিয়ে নকল নিয়ন্ত্রনের চেষ্টা করছি।
বোর্ড সূত্রে জানা গেছে, এবছর ৪১৯টি প্রতিষ্ঠান থেকে কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৬ শ ৪১ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৪৯ হাজার ৫ শ ৭০ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৭১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৫ জন, মানবিক বিভাগে ৪১ হাজার ৫ শ ৯০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৫ হাজার ২৬ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ১ শ ৭২ জন, ফেণী জেলায় ৮ হাজার ৬ ৭২ জন, নোয়াখালী ১৪ হাজার ৭ শ ১১ জন, চাঁদপুর জেলায় ১৪ হাজার ৩০ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১১ হাজার ৮ শ ৮২ জন, লক্ষীপুর জেলায় ৭ হাজার ৪ শ ৭৪ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্র কুমিল্লা জেলায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ