1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড় জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন দেবীদ্বারে ২টি ছাগলসহ আগুনে পোড়ল কৃষকের গোয়াল ঘর ভ্রাম‍্যমান আদালত অভিযানে দেবীদ্বারে ৩ টি ড্রেজার মেসিন ধ্বংস দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু

দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে
দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লা দেবীদ্বারে বর্নাঢ‍্য নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালি বের করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে দেবীদ্বার উপজেলা পরিষদ গেট থেকে বর্নাঢ‍্য র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালী, আলোচনা সভা ও মিছিলে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাঁদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বেলজিয়াম বিএনপি সভাপতি সাইদুর রহমান লিটন, বিশেষ বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‍্যান সুফিয়া বেগম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. বোরহান উদ্দিন ভূঁইয়া।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (বিএনপি)-এর প্রধান সহযোগী সংগঠন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির আদর্শকে সামনে রেখে যুবশক্তির উন্নয়ন ও তাদের কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু হয় যুবদল প্রতিষ্ঠার পর ১৯৭৮ সালে আবুল কাশেমকে আহ্বায়ক করে এর প্রথম কমিটি গঠিত হয়। পরবর্তীতে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চার দশকেরও বেশি সময়ের পথচলায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব এবং সুলতান সালাউদ্দিন টুকুর মতো দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপির ভ্যানগার্ড বা অগ্রবর্তী সংগঠন হিসেবে ভূমিকা পালন করে আসছে। ২০২৬ সালে সংগঠনটি গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। বর্তমানে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড যেমন—রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সংগঠনটি তাদের ইতিবাচক রাজনৈতিক ধারা বজায় রেখেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নদেবীদ্বারে ২টি ছাগলসহ আগুনে পোড়ল কৃষকের গোয়াল ঘরভ্রাম‍্যমান আদালত অভিযানে দেবীদ্বারে ৩ টি ড্রেজার মেসিন ধ্বংসদেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু