1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ দেবীদ্বারে খালে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে শিশুর মৃত্যু ‘আমার গ্রাম আমার দ্বায়িত্ব’ সংগঠনের উদ্যোগে কুরবানীর রক্ত ও বর্জ্য অপসারণ কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে কুমিল্লা- সিলেট মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ দেবীদ্বারে হত‍্যাসহ ১১ মামলার আসামী আনিস মেম্বার গ্রেফতার বিশ্বে একই দিনে ঈদ পালন সম্ভব কি? দেবীদ্বারে পুলিশের তান্ডবে ৫ ঘরবাড়ি ভাংচুর,তদন্তে গিয়ে মব সন্ত্রাসের স্বীকার ৩ পুলিশ দেবীদ্বারে পিতা হত‍্যাকারী ৯৯৯-এ ফোন দিয়ে আত্মসমর্পণ দেবীদ্বারে মাদকাসক্ত পুত্রের লাঠিপেটায় পিতার মৃত্যুর অভিযোগ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে পরীক্ষা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩২৭ বার দেখা হয়েছে
দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে পরীক্ষা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ভুল প্রশ্নপত্র পরিবর্তন করা হলে পরীক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয় এবং এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।
এবিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করারও অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হয়। পরীক্ষার শুরুতেই ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈবিত্তিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। প্রায় ২০ মিনিট পর বিষয়টি ধরা পড়লে শিক্ষাবোর্ড ও ইউএনও’র দায়িত্বরত প্রতিনিধিরা প্রশ্নপত্র পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে নির্ধারিত সময় শেষে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়া হয়নি। তবে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের অব্যবস্থাপনায় হতবাক হয়ে পড়েন শিক্ষার্থীরা। ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বিদ্যালয়ের ১৯ নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা নবিয়াবাদ, তুলাগাও, এলাহাবাদ, রাধানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিভাবকরা অভিযোগ করে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রথম দিনেই এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এবিষয়ে মোবাইলে ফোনে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ঘটনাটি অস্বীকার করেন এবং ঐ সাংবাদিকসহ একাধিক সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈবিত্তিক প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নজরে আসলে তা ৫-৭ মিনিটের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়।
এবিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বিকাল ৫টায় সাংবাদিকদের বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে তা আমার জানা নাই। বিষয়টি খুঁজ নিয়ে জানাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজদেবীদ্বারে খালে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে শিশুর মৃত্যু‘আমার গ্রাম আমার দ্বায়িত্ব’ সংগঠনের উদ্যোগে কুরবানীর রক্ত ও বর্জ্য অপসারণকৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে কুমিল্লা- সিলেট মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধদেবীদ্বারে হত‍্যাসহ ১১ মামলার আসামী আনিস মেম্বার গ্রেফতারবিশ্বে একই দিনে ঈদ পালন সম্ভব কি?দেবীদ্বারে পুলিশের তান্ডবে ৫ ঘরবাড়ি ভাংচুর,তদন্তে গিয়ে মব সন্ত্রাসের স্বীকার ৩ পুলিশদেবীদ্বারে পিতা হত‍্যাকারী ৯৯৯-এ ফোন দিয়ে আত্মসমর্পণদেবীদ্বারে মাদকাসক্ত পুত্রের লাঠিপেটায় পিতার মৃত্যুর অভিযোগকুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু