1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট শিক্ষার্থী হতে হবে আবুল কালাম আজাদ( এমপি)

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩৪ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন :

‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে। সরকার ২০১০ সাল থেকে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে যাচ্ছে। বিনা মূল্যে এই বই পাওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও কমে গেছে। তবে খেয়াল রাখতে হবে কোন ভাবেই যাতে মেধাবী শিক্ষার্থীরা ঝরে না পড়ে।  শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দেবীদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততো উন্নত। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। শিক্ষার্থীদের প্রযুক্তির বিষয়ে ধারণা দিতে হবে, যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ক্যাপ্টেন হোসেইন ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার। সিনিয়র শিক্ষক কাউছার আলম ও আতিয়া সামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য আরো রাখেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এড. শাহাদাৎ হোসেন শিমুল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাশেদা আক্তার, ফুলতুলি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল হক ও গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন