1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

হোমনায় পুলিশ- ফায়ার সার্ভিসের চেষ্টায় পানির ট্যাংকি থেকে লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫৫ বার দেখা হয়েছে
  • আইয়ুব আলী হোমনা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় পুলিশ ও দমকল বাহিনীর ২৪ ঘণ্টার যৌথ চেষ্টায় পৌরসভার নির্মাণাধীন একশ ফুট উচ্চতার একটি পানির ট্যাংক থেকে অর্ধ গলিত অজ্ঞাত পুরুষের একটি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের পুরাতন ডাকবাংলো এরিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ ও দমকল বাহিনী লাশটি উদ্ধার অভিযান চালান।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, দেবিদ্বার পৌরসভায় পানি সপ্লায়ের জন্য অনুরূপ একটি ট্যাংকি নির্মাণ করতে হোমনা পৌরসভার নির্মানাধীন পানির ট্যাংকটি পরিদর্শনে আসেন দেবিদ্বার পৌরসভার লোকজন। পরে মেসার্স জিলানী কনস্ট্রাকশনের নির্মাণ শ্রমিক মিজান ট্যাংকটি পরিদর্শনের জন্য ওপরে ওঠেন। মিজান তেইশ ফুট গভীরতার ওই ট্যাংকটির এক পাশের ভয়েড দিয়ে ভেতরে উঁকি দিলে এটির ভেতরে আধো আলো আধো অন্ধকারে মানুষের লাশ সদৃশ একটা কিছু দেখতে পান। তখন তিনি এটাকে মুর্তি হতে পারে মনে করে প্রথমে তেমন গুরুত্ব দেননি। এরপর বিষয়টি সাইট প্রকৌশলীকে জানান। রবিবার সাইট ম্যানেজার মো. রায়হান সওদাগর বিষয়টি আমাকে জানান। আমি তাৎক্ষণিক থানা ও ফায়ার সার্ভিসকে লাশটি উদ্ধারেরর নির্দেশ দেই।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন জানান, চব্বিশ ঘণ্টা পর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ধারনা করে বলেন, কোনো ভারসাম্যহীন ব্যক্তি সিঁড়ি বেয়ে সুউচ্চ পানির ওই ট্যাংকিতে ওঠে ভেতরে কী আছে দেখতে গিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। তার বয়স আনুমানিক ৪০ হতে পারে। পরনে কোনো জামা কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে এর কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত অভিযান অব্যাহত আছে।
হোমনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজেদুল ইসলাম জানান, পানির ট্যাংকিটি ছিল ভূমি থেকে ১০০ ফুট ওপরে এবং এর গভীরতা ছিল ২৩ ফুট। এর ভেতরে প্রবেশের মুখটি খুব সরু এবং বন্ধ থাকায় রবিবার দপুর থেকে রাত পর্যন্ত চেষ্টা করেও লাশটি বের করা যায়নি। আজ (গতকাল) সোমবার সকাল থেকে চেষ্টার পর এর ঢাকনাটি ভেঙ্গে ভেতর থেকে লাশটি বের করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন