1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় শিশু বাপ্পীকে হত্যার দায়ে সৎপিতার ফাঁসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৫ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৭ বছরের শিশুকে হত্যার পর লুকানো হয় কচুরিপানার নিচে। এঘটনায় সৎপিতাকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। শিশু আরাফাত হোসেন বাপ্পীকে হত্যার দায়ে সৎপিতা মোঃ সেলিম ওরফে রুবেলের বিরুদ্ধে এই রায় দেয়া হয়। দন্ডপাপ্ত আসামি হলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার দনাজোর গ্রামের মোঃ জলিল হকের ছেলে মোঃ সেলিম ওরফে রুবেল (২৫)।
মামলার বিবরণে জানা যায়- ২০২২ সালের ১৫ এপ্রিল আসামি রুবেল বাপ্পীকে অপহরণ করে। খোঁজাখুঁজি করে না পেয়ে আসামির কথামত সিএনজি অটো রিকশা যোগে কবিরাজের বাড়ি গিয়েও সন্ধান করে। আসামির আচরণে সন্দেহ হলে তাকে চাপ প্রয়োগ করলে লাশ দনাজোর গ্রামের কচুরি পানাযুক্ত ডোবার ভেতর আছে বলে জানায়। ২০২২ সালের ১৮ এপ্রিল নিহতের মামা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া তারাপুর গ্রামের মোঃ জালাল মিয়ার ছেলে মোঃ আল-আমিন বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীনুর ইসলাম আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে তাকে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদালত।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা