1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৫০১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় একটি হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার(৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা: ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মো. মালেক হাবিলদারের ছেলে মো. সুজন মিয়া, আবুল কাশেমের ছেলে মো. মামুন এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মনিপুর দক্ষিণ পাড়ার মৃত রুস্তম আলীর ছেলে মো. জাকির হোসেন।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা ক্যান্টমেন্ট বোর্ড অফিসের আওতাধীন একটি আম বাগান মো. শের আলী ও দণ্ডপ্রাপ্ত আসামি মো. সুজন মিয়া বন্দোবস্তু নিয়ে পরিচালনা করতো। আম বিক্রির ৫ লাখ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে ২০১৫ সালের ২৩ জুন দুপুরবেলা কুমিল্লা বুড়িচং উপজেলাধীন ঘোষনগর গ্রামে শের আলীর ভাড়া বাসায় ঢুকে তাকে লোহার রড দিয়ে এলোপাথারী পিটিয়ে মুখ হাত বেঁধে অচেতন অবস্থায় ফেলে চলে যায় দণ্ডপ্রাপ্ত আসামিরা।
এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করে। পরবর্তীতে আদালত সাক্ষ্য প্রমান ও যুক্তিতর্ক শেষে শের আলী হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. রফিকুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট মো. জামান আহমেদ নয়ন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন