1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

গোমতী নদীর মাটি খেঁকোদের বিরুদ্ধে এমপি আবুল কালাম আজাদের অভিযান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৫১৫ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন 
কুমিল্লার গোমতী নদীর মাটি খেকোদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার বিকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে গোমতী নদীর দেবীদ্বার উপজেলার প্রায় ৩০ টি স্পটে প্রশাসনের নির্দেশ ও স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে দুর্বৃত্তরা মাটি কেটে আসছিলো। এসব মাটি যাচ্ছিলো স্থানীয় ইটভাটা ও নিচু জমি ভরাটের কাজে। এতে গোমতী নদীর চরের ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়ছে পরিবেশ। মাটি বহনকারী শতশত ট্রাক্টর চলাচলের কারনে সড়কগুলোর দু’পাশের অসংখ্য মানুষ ধুলাবালিজনিত শ্বাসকষ্ট ও রোগ বালাই-এ  অসুস্থ থাকেন সব সময়। এছাড়া বর্ষামৌসমে গোমতী নদীর দুই পাড়ের ভেড়িবাঁধ ভাঙ্গণের আশংকা দেখা দেয়।  বৃহস্পতিবার বিকালে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে এই মাটি খেকোদের বিরুদ্ধে অভিযানে নামেন। তবে অভিযানের খবর পেয়ে বিভিন্ন স্থানে মাটি কাটা বন্ধ করে তারা পালিয়ে যায়।
অভিযানের সময় সাথে ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, ওসি মো.নয়ন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির, সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার ভূইয়া মুকুল, ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দীনসহ পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।এ ব্যাপারে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, গোমতী নদী রক্ষায় ও পরিবেশ বাঁচাতে নদীর চরে মাটি কাটা বন্ধ ঘোষণা করেছি, প্রশাসনকে সাথে নিয়ে আজ অভিযানে পরিচালনা করেছি। দিনে রাতে কেউ মাটি কাটতে চাইলে তাদের ছাড় দেওয়া হবেনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন