1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি আবুল কালাম আজাদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৬৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের পাশে দাঁড়ালেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানসহ ঘর নির্মানের জন ৪০ বান টিন দেওয়ার ঘোষণা দেন।

জানা যায়, উপজেলার রাজামেহার ইউনিয়নে সৈয়দপুর গ্রামের মুন্সী বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গবাদিপশুসহ ৮টি পরিবারের ১৪ টি ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে স্বামীর পাসপোর্ট উদ্ধার করতে হাজেরা বেগম নামে এক নারীর শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতান ও রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের খাবারের জন্য ২০ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সুমনের চিকিৎসার জন্য ২০হাজার টাকা ও অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হাজেরা বেগমকে ১০ হাজার টাকা প্রদানসহ তার চিকিৎসার দায়িত্ব নেন সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। এছাড়া ৮টি পরিবারের ঘর নির্মাণের জন্য ৪০ বান টিন দেওয়া ঘোষণা তিনি। ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তরা হলো, হোসেন মুন্সী, রফিক মুন্সী, সালাম মুন্সী, মোস্তফা মুন্সী, সোলমান মুন্সী, বিল্লাল মুন্সী ও আলীম মুন্সী।
এব্যাপারে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ডে ৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাদের মাথা গুজার কোন জায়গা নেই। আমি তাদের ঘর নির্মাণের জন্য প্রতি পরিবারকে ৫ বান করে মোট ৪০ বান টিন দেওয়ার ঘোষণা দিয়েছি। এছাড়া পুড়ে যাওয়া এক নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছি এবং প্রতিবন্ধী এক যুবকসহ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছু নগদ অর্থ প্রদান করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন