1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজি সময় ৩ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৫০৫ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে পরিবহনে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি জানান। পুলিশ জানায়, নগরীর চকবাজার থেকে তেলিকোনাগামী সড়কের উপর অবস্থান করে কিছু লোক যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছে। তারা চালকদেরকে হত্যার ভয়ভীতি দেখিয়ে যানবাহনের গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছে। এমন অভিযোগে রোববার রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক (এসআই) নাজমুল শাকিব ঘটনাস্থলে যায়।

এ সময় চকবাজার তেরীপট্টি এলাকায় সড়কের উপর থেকে চাঁদা আদায়ে নিয়োজিত থাকা তিনজনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন কুমিল্লা সদরের পূর্ব চান্দপুর এলাকার মৃত ছালেক মিয়ার ছেলে মোঃ হোসেন (৪৬), গোবিন্দপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে মোঃ সবুজ (২৫) ও সদর দক্ষিন উপজেলার ধনাজোড় এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মোঃ মোতাহের হোসেন (৪৫)। এছাড়া তাদের সহযোগি শাসনগাছা এলাকার মৃত আঃ মান্নান এর ছেলে আবু জাহের (৪২) , শুভপুর এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে শরীফুল ইসলাম রাসেল (৪০) ও আশ্রাফপুর এলাকার আলম মিয়া (৪৫) পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ এক হাজার ৯৬০ টাকাসহ চাঁদা আদায়ের বিভিন্ন ভুয়া রশিদ বই জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন