1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় সিএনজিচালক হত্যা মামলার রায়ে চার জনের মৃত্যুদণ্ডাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৫০১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক ইকতার হোসেনকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর (৩০), দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (মন্তাজ সাহেবে বাড়ি) গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান (১৮) এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটি’র ছেলে সুমন (২২) ও দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (রহমান সাহেবে বাড়ি) গ্রামের রুবেল (২৩)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে সিএনজি অটোরিকশা চালক ইকতার হোসেনকে যাত্রীবেশী চার ছিনতাইকারি এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মেরে পানিতে চুবিয়ে তাঁকে হত্যা করে। পরে লাশ কচুরিপানা দিয়ে ঢেকে গুম করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় পরদিন ২৫ এপ্রিল কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের আঃ রহমান বাবুর্চীর ছেলে নিহতের বড়ভাই মো. আক্তার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। পরবর্তীতে ওই চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেওয়া হয় এবং বিচারকার্যে শুনানি ও সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রায় ঘোষণা করেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ