1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

নৌকা পাশ না করলে আমারে থুথু দিও বলা আওয়ামীলীগ নেতার ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৭ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

নৌকা পাশ না করলে আমারে থুথু দিও বলা আওয়ামীলীগ নেতার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল (এমপি)’র সমর্থক পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার হাজী কেফায়েত উল্লাহ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয়ে বসে ওই বক্তব্য দেন। বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়ে গেলে সর্বত্র আলোচনার ঝর তুলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীয়ীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ’র নির্বাচনী অফিসে বসে নৌকার পক্ষে বত্তব্য দেন- নৌকা প্রতীকের সমর্থক দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার হাজী কেফায়েত উল্লাহ। তিনি উপস্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের চ্যালেঞ্জ করে বলেন, এই- তোমরা আমারে বেইজ্জুতি কইরনা, এখান থেকে আমারে একটি সুন্দর রেজাল্ট দিয়া দাও। আমি একটা বইলা দেই, আজকের তারিখটা লেইখা রাখছ হইল ২৫ তারিখ: ২৫ তারিখ রাত্র কয়টা বাজে, লেইখা রাখ। ৭ তারিখ সকালে আমারে ফোন দিয়া আমারে থুতু মারবা, যে আপনি মিথ্যা কথা বলছেন, রাজী মূন্সী এমপি (নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি) হয়নাই। যেহেতু চাও, রাজী মুন্সী এমপি হইয়া যাইব, যাইব ইনশাল্লাহ। এখান থেকে যদি রিজাল্ট দিতে পার তোমাদের লগে একটা সু-সম্পর্ক থাকব, তোমরা যাইয়া বুকটা ফুলাইয়া যাইয়া এমপির লগে কথা বলতে পারবা, এটাই আমি বললাম। এদিকে আওয়ামীলীগ নেতার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করা হলে তা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। ৩৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওটি নিয়ে নির্বাচনী এলাকার সর্বত্র আলোচনার ঝর তুলে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ৬ নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুজ্জামান মাসুদ বলেন, নৌকার সমর্থকরা আমাদের ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে যেয়ে ঈগল প্রতীকের সমর্থকদের ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং নিশ্চিতভাবে দাবী করছেন ৭ তারিখ শুনবে নৌকা প্রতীকের রাজী ফখরুল এমপি হয়ে গেছে।
এ বিষয়ে আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার হাজী কেফায়েত উল্লার মোবইল ফোনে বার বার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক