1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

কুমিল্লা- ১( দাউদকান্দি- তিতাস) আসনে স্বতন্ত্র“ঈগলে” ঘুম হারাম নৌকার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৩ বার দেখা হয়েছে
  • দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

দলের গঠনতন্ত্র পরিপন্থি হলেও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে নিজ দলের নেতা-কর্মীকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ। এই সুযোগে কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনের ভোট যুদ্ধে নৌকাকে টেক্কা দিয়ে জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানিয়েছেন “ঈগল” প্রতীকের হয়ে শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন এবং বিটেশ্বর ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা এ কথা জানান। নির্বাচনী প্রচারণায় অংশ নেন, কুমিল্লা -১ আসনের ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করা,স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান। মারুকা ও বিটেশ্বর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকের ভোট প্রার্থনা করেন তিনি। ভোট প্রার্থনাকালে হাজারো মানুষ ব্যারিস্টার নাঈম হাসানকে দেখতে ছুটে আসেন। এসময় তারা নাঈম হাসানকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিনিয়ত নাঈম হাসানের গণজোয়ার সৃষ্টি হচ্ছে। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার নাঈম হাসান বলেন,নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য দল থেকে স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তাই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নেতাকর্মীসহ সাধারণ মানুষ আমার সঙ্গে রয়েছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমাকে সমর্থন দেওয়া তাদের প্রতি কৃতজ্ঞ। জনগণের ভোট আগামী সাত জানুয়ারি ঈগল প্রতীকের জয় সুনিশ্চিত।
নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল ইসলাম নয়ন, মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া। দুই ইউনিয়নের আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ