1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩

হোমনায় ৩টি ডায়াগস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা অর্থদন্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৩ বার দেখা হয়েছে

আইয়ুব আলী,হোমনা

কুমিল্লার হোমনায় অনুমোদন না থাকা এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান ব্যতীত ল্যাব পরিচালনা করায় দায়ে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ও রামকৃষ্ণপুর বাজারের তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাহিদ হাসান সূর্য ও পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করেন। বাজারের ব্যবসায়ীরা হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে ফেলায় ক্রেতা সাধারণকে অতিরিক্ত পেঁয়াজ ক্রয়ে নিরুৎসাহিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।অভিযানে দুলালপুর ডায়গনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা, সাগর মেডিকেল হল ও ডায়গনস্টিক সেন্টারকে ত্রিশ হাজার টাকা ও রামকৃষ্ণপুর বাজারের হলি লাইফ ডায়গনস্টিক সেন্টারকে ত্রিশ হাজার টাকা টাকা অর্থদন্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, অনুমোদনহীন এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান ব্যতীত ল্যাব পরিচালনা করায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর পেঁয়াজ ১২০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি করলেও ব্যবসায়ীদের কাছে বেশী মূল্যে ক্রয় রশিদ থাকায় জরিমানা করার সুযোগ ছিলনা। তবে ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ ক্রয়ে নিরুৎসাহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩