1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় দুই পেঁয়াজ দোকানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পেঁয়াজের বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে দোকান মালিক সমিতি এবং বাজার নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় কুমিল্লার বৃহৎ পাইকারী বাজার চকবাজারের দোকানিদের কাছ থেকে মজুদ তথ্য ও রশিদ অনুযায়ী বিক্রির তথ্য সংগ্রহ করেন তদারকি কর্মকর্তারা। অভিযানে দোকানিদের সতর্ক করে ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেন। অন্যথায় আগামীকাল থেকে পেঁয়াজ ক্রয়ের রশিদের সাথে বিক্রয়ের তথ্যে গড়মিল পাওয়া গেলে জরিমানা করা হবে বলে জানান তিনি।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম বলেন, কুমিল্লার বাজারে অন্তত ৩০ টি দোকানে তদারকি করেছি। আমরা তাদের কাছে পেঁয়াজের ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদ মিলিয়ে দেখার চেষ্টা করেছি। অভিযানের সময় ক্রয়ের সাথে বিক্রয়ে অমিল থাকায় দুইটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে কুমিল্লার পাইকারী পেঁয়াজ ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সভা করেন জেলা প্রশাসক। সভায়ও পেঁয়াজ ব্যবসায়িদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেয়া হয়।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, সবাইকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হবে। পেঁয়াজের দাম এক শ’টাকার নিচে নেমে আসবে- প্রয়োজনে মাইকিং করে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ