1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

প্রশাসনের অনুষ্ঠানে নৌকার পক্ষে ভোট চাওয়ায়, উপজেলা পরিষদ চেয়ারম্যানকে জরিমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪২ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে জরিমানসহ সতর্কীকরণ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রোমে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ’ ও  ‘বেগম রোকায়া দিবস’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাসেম ওমানী নৌকার পক্ষে ভোট চান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, এ আসনের রাজী মোহাম্মদ ফখরুল একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং স্বতন্ত্র এবং নৌকার প্রার্থী হিসেবে দু’বারের এমপিসহ ১৫ বছর ধরে আপনাদের উন্নয়নে কাজ করেছেন। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেবীদ্বারকে স্মার্ট দেবীদ্বার হিসেবে গড়ে তুলতে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আপনারা যারা আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে ভোট দেবেন, তারা হাত তুলে সমর্থন দেন।

এসময় অনুষ্ঠানের সভাপতি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা দাড়িয়ে উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানীকে নির্বাচনী বক্তব্য না দিতে অনুরোধ করেন। এসময় আবুল কাসেম ওমানী বক্তব্য সংক্ষিপ্ত করে অনুষ্ঠান থেকে বেড়িয়ে যান। সরকারি অনুষ্ঠানে একটি নৌকার পক্ষে ভোট চেয়ে নির্বাচনী বক্তব্যদানের বিষয়টি সমালোচনার ঝর উঠে। শনিবার বিকেল ৪টায় সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা তার নিজ কার্যালয়ে উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানীকে ডেকে এনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা ও সর্তক করে দেন।  এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন। প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় মঞ্চে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,- কুমিল্লা (উঃ) জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শিরিন সুলতানা, জেলা মহিলা শ্রমিক লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম।

উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানী বলেন, আমি বক্তব্য দিতে যেয়ে আবেগ থেকে আমার নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেলেছিলাম।

শনিবার বিকেল সাড়ে ৪টায় সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেই আচরণবিধি লঙ্ঘন করবে, প্রমান পেলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ