1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

দেবীদ্বারে লাশবাহী এম্বুলেন্সের ধাক্কায় নিহত ১,আহত ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪৪৫ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কে লাশবাহী এম্বুলেন্সের ধাক্কায় ময়নাল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে,আহত হয়েছেন আরো ৩ জন। ২৮ নভেম্বর(মঙ্গলবার) ভোর সাড়ে ৫ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর চাপানগর পূর্ব পাড়া বাইতুল সালাম জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়নাল হোসেন(৩০) দেবীদ্বার পৌরসভার ৭ নং ওয়ার্ড সাইলচর গ্রামের মো.বাচ্চুর মিয়ার ছেলে। সে পেশায় ট্রাক্টরের হেলপার ছিলেন। আহতরা হলেন- এম্বুলেন্সের ভিতরে লাশের সাথে থাকা কসবা উপজেলার মনকাশাইর গ্রামের মো.রবিউল (২৩), শিউলি বেগম(৪৫), জেসমিন (৪৭)। নিহত ময়নাল হোসেনের বাবা বাচ্চু মিয়া বলেন, প্রতিদিনের ন্যায় তার ছেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় মো.কবির হোসেন ও মসজিদে ফজর নামাজ পড়তে আসা মুসুল্লিরা জানান,কুমিল্লা সিলেট আন্ঝলিক মহাসড়কে হঠাৎ বিকট শব্দ শুনে মসজিদ থেকে বের হয়ে দেখতে পায় ঢাকা মেট্রো-ছ,৭১- ৪১৩৫ নম্বরের এম্বুলেন্সটি গাছের সাথে লেগে আছে, এম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান। পাশে থাকায় ডুবায় নিহত ময়নাল হোসেনের লাশ পড়ে আছে। পরে উপস্থিত স্থানীয়রা এম্বুলেন্সের ভিতরে থাকা আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে ছুটে আসে এবং মিরপুর হাইওয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে এম্বুলেন্স থাকা লাশটি সনাক্ত করে ও দুর্ঘটনায় নিহত মো. ময়নাল হোসেন (৩০) এর লাশ উদ্ধার করে নিয়ে যায়। এম্বুলেন্সে থাকা লাশের পরিচয় জানতে চাইলে, লাশের সাথে থাকা রবিউল বলেন তার ভাই রানার স্ত্রী শামসুন নাহার( ৩০) হঠাৎ অসুস্থ হলে কুমিল্লা হাপাতালে নিয়ে যায়, পরে শামসুন নাহার(৩০) মারা গেলে তাকে এম্বুলেন্স করে নিজ বাড়ি কসবা উপজেলার মনকাশাইর গ্রামে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। হাইওয়ে পুলিশের এসআই বেনু জানান ভোর সাড়ে ৫ টায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে লাশবাহী এম্বুলেন্স ও দুর্ঘটনায় নিহত ময়নাল হোসেনের লাশ উদ্ধার করে নিয়ে যান। মিরপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মন্জুরুল আফসার বলেন- সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ