1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় ইদ্রিস মৃধাকে হত্যার দায়ে একজন যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৯৭ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

মাত্র এক হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ১৮ জুন কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচালক ইদ্রিস মৃধা (৩৫) কে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা দায়ে দেলোয়ার হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার(২৩ নভেম্বর) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরিশাল বাকের গঞ্জ উপজেলাধীন শ্যামপুর নগরকান্দা গ্রামের ইউনুস খলিফার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশা। মামলার বিবরণে জানাযায়- ২০১৭ সালের ১৮ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলাধীন পাগলা ট্রাক ষ্ট্যান্ডে ড্রাইভার ও হেলপার এক হাজার টাকার বিরোধ নিয়ে তর্কবির্তক করিলে গাড়ীর মালিক মোঃ ইসমাইল বিরোধীয় বিষয়টি আপোষ মীমাংসা করে দিলে তারা রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথদিঘীর সংলগ্ন সাইমুন হোটেল এন্ড বিরানি হাউজে রাতের খাবার খেয়ে গাড়ীতে বিশ্রাম করাকালীন সময়ে পূর্ববিরোধের জের ধরে রাত ১টা হতে ৩টার মধ্যে যেকোন সময়ে ট্রাকচালককে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামি দেলোয়ার হোসেন। এরপর নিহতের চাচাতো ভাই মোঃ হাবিবুর রহমান লোক মারফতে সংবাদ পেয়ে বরিশাল হতে ঘটনাস্থলে এসে ইদ্রিস মৃধার মৃতদেহ গাড়ীতে দেখতে পায়।
এ ব্যাপারে ঘটনার পরদিন নিহতের চাচাতো ভাই মৃত ফজলে আলী মৃধার ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৫) বাদী হয়ে দেলোয়ার হোসেনসহ ২/৩জনকে আসামি করে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা এসআই এস.এম. মাহাবুবুল ইসলাম আসামী মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশা (২৮) এর বিরুদ্ধে ২০১৭ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-৪৪৫)। পরবর্তীতে মামলাটি ২০১৮ সালের ২০ মার্চ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করিলে রাষ্ট্রপক্ষে ১১জন সাক্ষীর মধ্যে ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানী আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা এবং অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন ওরফে বাদশা আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট রেবেকা সুলতানা এবং আসামিপক্ষে এডভোকেট মোঃ বদিউল আমল সুজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন