1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দাউদকান্দি হবে সারা দেশের মডেল উপজেলা: কুমিল্লা ডিসি- মুশফিকুর রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৪২৩ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন,দাউদকান্দি হবে সারা দেশের মডেল উপজেলা। তিনি আরও বলেন, এ উপজেলার সুখ্যাতি অতিপ্রাচীন। প্লাবন ভূমিতে মৎস চাষে এই উপজেলা সারা দেশের মডেল। দাউদকান্দি উপজেলাকে মাদকমুক্ত দেখতে চাই, তরুণরা খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক নির্মূল করা সহজ হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার জনপ্রতিনিধি ও অন্যন্যা অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মো. মুশফিকুর রহমান।
জেলা প্রশাসক স্থানীয় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন,এই উপজেলা শিক্ষার হারে অনেক এগিয়ে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সাংবাদিকদের পজিটিভ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, এই উপজেলা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় গৃহহীনমুক্ত হয়েছে। অচিরেই আমরা এই উপজেলাকে সারা দেশের মডেল হিসেবে গড়তে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।
এর আগে,দাউদকান্দিতে প্রথম আগমন উপলক্ষ্যে ডিসিকে লালগালিচায় অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসককে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহিনুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, রোজিনা আক্তার,জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু, নাছিম ইউসুফ রেইন,ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের লোকমান হোসেন,গৌরীপুর ইউনিয়ন পরিষদের নোমান মিয়া সরকার,পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিবসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.জিয়াউর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান