1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দাউদকান্দিতে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪৩০ বার দেখা হয়েছে
  • দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে কুমিল্লার দাউদকান্দিতে রোড টু স্মার্ট বাংলাদেশ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে দাউদকান্দি পৌর সদরের মোল্লা কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের এই ক্যাম্পেইনার প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল ইসলাম নয়ন,যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,যুগ্ন-আহবায়ক হেলাল মাহমুদ,মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা,সাধারন সম্পাদক লায়লা হাসান,যুব মহিলা লীগের সাধারন সম্পাদক শিউলি আক্তার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,ইউপি চেয়ারম্যানসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১শত ৭টি কেন্দ্রের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন