1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লায় অক্টোবর মাসে ৭টি খুন,বেড়েছে চুরি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪০৮ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গত অক্টোবর মাসে ৭টি খুনের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১২টি,ধর্ষণের ঘটনা ঘটেছে ৭টি। এছাড়া পুলিশ আক্রান্ত হবার ঘটনায় মামলা দায়ের হয়েছে ১০টি এবং মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ১৮৯টি। গতকাল রবিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটিতে উপস্থাপিত অপরাধ চিত্র বিবরনী থেকে এই তথ্য জানা গেছে। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য রওশন আরা মান্নানসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অপরাধ চিত্র বিবরণী থেকে আরো জানা গেছে, জেলায় মোট অপরাধে মামলা হয়েছে ৪১৪টি, যার মধ্যে মাদক আইনে মামলা ১৮৯টি। অপমৃত্যুও মামলা হয়েছে ৬২টি। সিঁদেল চুরির ঘটনা ঘটেছে ১৫টি, পশু চুরি ২টি, গাড়ি চুরি ১২টি, তার চুরি ১টি এবং অন্যান্য চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ১১টি। অস্ত্র আইনে মামলা হয়েছে ৩টি
কমিটির সদস্যদের মন্তব্য এবং অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা গুলো বেড়েছে। অপরাধ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে- অন্য জেলা থেকে একটি চক্র যারা গ্রিল কাটা বা বারান্দা কাটা পার্টি নামে পরিচিত,এই চক্রগুলো কুমিল্লায় এসে চুরির ঘটনা ঘটিয়ে আবার চলে যাচ্ছে। আমরা চক্রগুলোকে ধরতে সক্রিয় আছি। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান