1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

দেবীদ্বারে সাংবাদিকের উপর হামলাকারীদের ৮ দিনেও গ্রেফতার হয়নি প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৯১ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

সংখ্যালঘুকে মারধরের ঘটনায় নিউজের জের ধরে সাংবাদিকের উপর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুরের ঘটনার ৮দিনেও হামলাকারীরা গ্রেফতার হয়নি। দ্রুত মামলা নথিভুক্ত করে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি ও দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম রাজীবের উপর হামলাকারী উপজেলার জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলমসহ সকল অভিযুক্তদের গ্রেফতারে দাবী জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ওই মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি সাহিদুল ইসলাম, মাই টিভি’র প্রতিনিধি মো. সোহেল রানা সোহাগ, এশিয়ান টিভি’র প্রতিনিধি মো. নেছার উদ্দিন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহাম্মেদ হোসাইন, দৈনিক নাগরিক ভাবনা’র প্রতিনিধি এম,জি মামুন, দৈনিক বাংলাদেশ সমাচারে প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি রুহুল আমিন হাজারী,দৈনিক বাংলার আলোড়নের প্রতিনিধি আব্দুল হালিম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মো. শাহজালাল, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক কুমিল্লার ডাক’র প্রতিনিধি মো. বিল্লাল হোসেন,ও দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মোঃ সুমন প্রমুখ। উল্লেখ্য গত ৩১ অক্টোবর বিকেলে বিরোধী দলের ডাকা অবরোধ সংক্রান্তে তথ্য নিতে সাংবাদিক শফিউল আলম রাজীব দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবনে যায়। এসময় চেয়ারম্যানের বাসার প্রবেশ গেইটে ৩/৪ জন সন্ত্রাসী রাজীবের উপর অতর্কিত হামলা চালায়, পরে বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানাতে গেলে, উপজেলা চেয়ারম্যানের সামনেই জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনায় তুই নিউজ করেছিস বলে অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর করে হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় এবং ভাংচুর করে নিয়ে যায়। ওই মামলার ঘটনায় শফিউল আলম রাজীব ৩১ অক্টোবর রাতেই থানায় অভিযোগপত্র জমা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ