1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

অবরোধের প্রতিবাদে কুমিল্লার মহাসড়কের ২৫ টি স্পষ্টে মহানগর আওয়ামী লীগের অবস্থান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

বিএনপির দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রবিবার (০৫ নভেম্বর) কুমিল্লার মহাসড়কে অবস্থান নিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অবরোধের প্রতিবাদে মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে শান্তি মিছিল ও সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। রবিবার বেলা ১০ টায় নন্দনপুর কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। এমপি বাহার বলেন, কুমিল্লায় একজন অগ্নি সন্ত্রাসীকেও ছাড় দেওয়া হবে না। ২০১৩-২০১৫ সালেও তারা অবরোধের ডাক দিয়েছিল, কুমিল্লার মানুষ তা প্রত্যাখ্যান করেছিল। আজকের দিনেও কুমিল্লায় একটা দোকানপাট বন্ধ নেই। আন্ত:জেলা সব গাড়ি চলছে। আজকে থেকে ঢাকাগামী বাসও ছাড়বে। কুমিল্লার গাড়ির মালিক শ্রমিকরা পুরোদমে গাড়ি চালানো শুরু করেন। কুমিল্লার ২৫ টি স্পষ্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের পাশাপাশি জনগনের জানমালের নিরাপত্তার মাঠে রয়েছে। আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন,জনগণের নিরাপত্তার রাস্তায় থাকতে। নেত্রীর নির্দেশ কুমিল্লায় অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমার নির্বাচনী এলাকা ছাড়াও কুমিল্লার কোথাও জনগণের কোন গাড়িতে আগুন দিলে বিএনপি জামায়াত নেতাদের গ্যারেজে আগুন দেওয়া হবে। এদিকে রবিবার দিনব্যাপী কুমিল্লা মহাসড়কের বিভিন্ন স্পটে মহানগর আওয়ামীলীগের সিনিয়র নেতারা ঘুরে দেখেন ও বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর,যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক,, শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহিদ,আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক হাবিবুর সায়েরিন সায়ের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান,উপ- প্রচার ও প্রকাশনা সম্পদাক এনামুল হক এনাম, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, মহানগর শ্রমিকলীগ,মহানগর যুব মহিলা লীগ,মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,আদর্শ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ