1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় নানা আয়োজনে ৫২ তম সমবায় দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪০৫ বার দেখা হয়েছে
  • কুমিল্লা  প্রতিনিধি

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং আলোচনা সভার মাধ্যমে কুমিল্লায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে বীরচন্দ্র নগর মিলনায়তনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, কেটিসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ সিকদার তপু, সমবায় ব্যাংকের চেয়ারম্যান এডভোকেট নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় অফিসার আল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোরাই, অতিরিক্ত জেলা প্রশাসক মোশাররফ হোসেন সহ সমবায়ের কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার। অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৬টি সমবায়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন