1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

পুলিশের উপর হামলার অভিযোগে কুমিল্লায় বিএনপির ৩৩০ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪৩৮ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার পুলিশের ওপর হামলা করেছে এমন অভিযোগে মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।
তিনি বলেন, ২৮ অক্টোবর হরতাল সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়াও তারা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
আসামিদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আক্কাস, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম. কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।
জানা গেছে, রোববার (২৮ অক্টোবর) বিএনপির ডাকা হরতালের সমর্থনে সকাল ৮ টার দিকে হরতাল সফলের দাবিতে মিছিল বের করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে মিছিল রাজগঞ্জ হয়ে চকবাজার পৌঁছালে পুলিশের বাঁধার সম্মুখীন হয়। পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় লাঠিপেটা ও পালানোর সময় আহত হন অন্তত ২০ জন। পুলিশের দাবি, ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন